চাঁদপুরের হাজীগঞ্জে তিন ইলিশ বিক্রেতাকে জরিমানা : ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ

ইলিশ বিক্রেতাকে জরিমানা – চাঁদপুর,১৪ অক্টোবর, ২০২৪ (বাসস): জেলার হাজীগঞ্জ উপজেলা বাজারের বালুরমাঠে গতকাল রোববার রাত ১০টার দিকে ইলিশ বিক্রির সময় তিন মাছ বিক্রেতাকে তিন হাজার টাকা করে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় তাদের কাছে থাকা ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

 

চাঁদপুরের হাজীগঞ্জে তিন ইলিশ বিক্রেতাকে জরিমানা : ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।এসময় তার সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া। রিফাত জাহান আজ সোমবার সকালে বাসসকে জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা ও কেনা-বেচায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

 

প্রথম দিন রাত ১০ টার দিকে  ইলিশ মাছ বিক্রয়ের সময় হাজীগঞ্জ বাজারের তিনজন মাছ বিক্রেতাকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের কাছ থেকে ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দ ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় সরকারি ঘোষণা মোতাবেক আমাদের অভিযান চলমান থাকবে।

Leave a Comment