খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৭ই মে ২০২৩, ৩:২৫ এএম
চর্যাপদ একাডেমির বই উপহার হাজিগঞ্জে,চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বই-উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি। ৬ মে সকাল ১১টায় ফিতা কেটে বই-উপহার কর্মসূচি উদ্বোধন করেন একাডেমির সহ-সভাপতি আয়শা আক্তার রুপা। এ সময় দেড় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের হাতে বই তুলে দেওয়া হয়।

চর্যাপদ-একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইমাম হোসাইন টিটু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল অ্যান্ড-কলেজের বাংলা বিভাগের শিক্ষক আয়শা আক্তার নাবিলা ও ইংরেজি বিভাগের শিক্ষক আরিফুল ইসলাম প্রমুখ।

মন্তব্য